গাজ্জার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক রাতেই পুরো পরিবার হারিয়েছে ছোট্ট শিশু সামি আবু কাসিম। একই তাবুতে ঘুমিয়ে থাকা বাবা ওমর, মা আসমা এবং ছোট বোন হাবিবা নিহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় সামি।
স্থানীয় সূত্র জানায়, হামলার সময় পরিবারের সবাই একই তাবুতে অবস্থান করছিলেন। সামি তখন মায়ের কোলেই ঘুমিয়ে ছিল। হঠাৎ ড্রোন হামলায় তাবুটি লক্ষ্যবস্তুতে পরিণত হলে মুহূর্তেই প্রাণ হারান তার বাবা, মা ও ছোট বোন।
ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয় শুধু সামিকে। পরিবারের অন্য কোনো সদস্য আর বেঁচে নেই।
এক রাতের ব্যবধানে এতিম হয়ে যাওয়া সামি এখন সম্পূর্ণ একা। তার পরিবার, আশ্রয় ও আপনজন—সবকিছুই হারিয়ে গেছে এই হামলায়।
/এএসএফ