সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ।বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত এই জোটের জেনারেল সেক্রেটারিয়েটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোমান মাহমুদ।‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অনুযায়ী, স্বাক্ষরকারী দেশগুলোর যেকোনো একটি রাষ্ট্রের ওপর আক্রমণ হলে সেটিকে সব সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এর মাধ্যমে চুক্তিভুক্ত দেশগুলো পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার আওতায় একে অপরের নিরাপত্তায় সহায়তা করার অঙ্গীকার করেছে।
/বিএসএস