দেশের ছোট ও বড়পর্দার পরিচিত অভিনেত্রী রিনা রহমান আর নেই। গত সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তার মৃত্যুর খবরে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন।অভিনেতা ও নির্মাতা অনুভব মাহবুব রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাতে নিজের ফেসবুক পেজে প্রয়াত অভিনেত্রীর একটি ছবি প্রকাশ করে তিনি এ দুঃসংবাদ জানান।জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়মিত শুটিংয়ে অংশ নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।মৃত্যুর আগে তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন। কিন্তু অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে ওই নাটকের শুটিংয়ে তার উপস্থিতি অনিয়মিত হয়ে পড়েছিল।দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সংশপ্তক’ (১৯৮৭), ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’।রিনা রহমানের মৃত্যুতে দেশের অভিনয়জগৎ হারাল একজন গুণী ও অভিজ্ঞ শিল্পীকে। তার অবদান দীর্ঘদিন দর্শক ও সহকর্মীদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।
/বিএ