• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ এএম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে শিক্ষার্থীদের গরু জবাই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ অক্টোবর ২০২৬ ৭:১৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে শিক্ষার্থীদের গরু জবাই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভেতরে পশু জবাই নিষিদ্ধ করে প্রশাসনের দেওয়া নির্দেশনার প্রতিবাদে উপাচার্য ভবনের পাশে গরু জবাই করেছেন একদল শিক্ষার্থী।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপাচার্য ভবন ও গণিত বিভাগের মধ্যবর্তী সড়কে পূর্বঘোষিত ‘গরুভোজ’ কর্মসূচির অংশ হিসেবে গরুটি জবাই করা হয়।

গত বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

তবে প্রশাসনের এই নির্দেশনার প্রতিবাদে শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি পালন করেন। শুক্রবার সকালে উপাচার্য ভবন ও গণিত বিভাগের মধ্যবর্তী সড়কে গরু জবাইয়ের মধ্য দিয়ে কর্মসূচির অংশবিশেষ বাস্তবায়ন করা হয়।

/এএসএফ