• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম


পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগু’ন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ অক্টোবর ২০২৬ ৮:১১ পিএম

পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাততলা ভবনটির ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে মার্কেটটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। তবে আগুনের কারণে সৃষ্ট ঘন ধোঁয়ার মধ্যে উদ্ধার ও আগুন নেভানোর কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে।

মার্কেটটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা যায়নি।

/এসএন