• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম


লোডশেডিংয়ে স্বস্তি পেতে গাছতলায় বৃদ্ধা, সেই গাছ ভে/ঙেই গেল প্রা/ণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ আগস্ট ২০২৬ ৫:১৪ পিএম

তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে একটু স্বস্তির আশায় বাড়ির পাশের গাছের নিচে বসেছিলেন ৯০ বছর বয়সী সমিরন। কিন্তু হঠাৎ সেই গাছটি ভেঙে তার ওপর পড়ে। এতে মর্মান্তিকভাবে প্রাণ হারান ওই বৃদ্ধা।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিরন ওই এলাকার মৃত গোলাপের স্ত্রী।

স্বজনেরা জানান, তীব্র গরমের মধ্যে বাড়িতে বিদ্যুৎ না থাকায় সমিরন বাড়ির পাশের একটি গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কোনো ঝড় বা বাতাস না থাকলেও আকস্মিকভাবে গাছটি ভেঙে তার ওপর পড়ে যায়।

গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সমিরন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম কানন বলেন, তীব্র লোডশেডিংয়ের মধ্যে স্বস্তি পেতে ওই বৃদ্ধা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ গাছটি ভেঙে তার ওপর পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

/এসএন