• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম


মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ১০:৩০ পিএম

মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, অগ্নিসংযোগের সময় দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না।উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ভারতের ফোরেন প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেন সাকিব আল হাসান।এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামে এক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় সাকিব আল হাসানকে আসামি করা হয়। ওই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না।এছাড়া শেয়ারবাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা এবং অবৈধভাবে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে।অন্যদিকে, চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগেও সাকিবের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, তার মালিকানাধীন ‘এগ্রো ফার্ম’ ব্যবসায়িক প্রয়োজনে আইএফআইসি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। পরবর্তীতে ৪১ লাখ ৫০ হাজার টাকা করে দুটি চেক প্রদান করা হলেও হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক দুটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত (ডিশঅনার) হয়।

/বিএসএস