• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৩ এএম


গাড়ি দেখে নিয়মিত সালাম দেওয়া পথশিশুদের জন্য প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের আয়োজন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ অক্টোবর ২০২৬ ১০:১০ পিএম

রাজধানীর বিজয় সরণিতে নিয়মিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি দেখে সালাম দেওয়া পথশিশু, বয়স্ক নারী ও অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।

বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এসব মানুষ। প্রধানমন্ত্রীর গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তারা দূর থেকে নিয়মিত তাকে সালাম দেন। প্রধানমন্ত্রীও তাদের সালাম গ্রহণ করেন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

নিয়মিত যাতায়াতের পথে এসব মানুষকে দেখতে পাওয়ার পাশাপাশি তাদের জীবন-জীবিকা ও অসহায়ত্বের বিষয়টিও প্রধানমন্ত্রীর নজরে আসে বলে জানানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) এসব মানুষের খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা পথশিশু, বয়স্ক নারী ও অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এসব মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে বিজয় সরণিতে নিয়মিত জীবিকা নির্বাহ করা পথশিশু, বয়স্ক নারী ও সুবিধাবঞ্চিত মানুষের খোঁজ নেওয়া হয়।

/এএসএফ