• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম


ইরান চুক্তি নিয়ে ট্রাম্পকে ‘আত্মসমর্পণকারী’ বললেন ডেমোক্র্যাটরা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুন ২০২৬ ৪:৫৬ পিএম

ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই চুক্তি নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। তাদের দাবি, এটি কোনো কূটনৈতিক সাফল্য নয়; বরং ইরানের কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের শামিল।ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ।

আমি আশা করি তিনি ঠিকই বলছেন। কিন্তু আমরা এ কথা আগেও শুনেছি। সঙ্গে ছিল একগাদা ভাঙা প্রতিশ্রুতি।”তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট নতুন যুদ্ধ শুরু করেছেন, কিন্তু খরচ কমাননি। আর এটা আমেরিকার জনগণের গভীর ক্ষতি করেছে।”অন্যদিকে, কংগ্রেসম্যান সেথ মল্টন সম্ভাব্য চুক্তিটিকে “মূলত একটি আত্মসমর্পণ দলিল” বলে আখ্যা দিয়েছেন।

এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা একটা ভয়াবহ চুক্তি! এটা মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি আত্মসমর্পণ দলিল।”মল্টন আরও বলেন, “করদাতাদের ১০০ বিলিয়ন ডলার ইতোমধ্যে এই যুদ্ধে ব্যয় করা হয়েছে, ১৪ জন আমেরিকান নিহত হয়েছেন।

এসবের বিনিময়ে আমরা এমন একটি চুক্তি পাচ্ছি, যা শুধু সেই প্রণালিটিকেই আবার উন্মুক্ত করছে, যা এই নির্বোধ যুদ্ধ শুরুর আগে খোলা–ই ছিল। এটাকে কীভাবে বিজয় বলা যায়?”তবে সমালোচনার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিশানা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ওবামার করা জেসিপিওএ (যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা) ছিল ইরানের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের সহজ পথ।ট্রাম্প লিখেছেন, “বারাক ওবামা জেসিপিওএ নামে যে চুক্তি করেছিলেন, সেটি ছিল ইরানের জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের সহজ, সুন্দর পথ।

সে চুক্তি বাতিল না করলে তার মাধ্যমে ইরান ছয় বছর আগে পারমাণবিক অস্ত্র বানিয়ে ইতোমধ্যে ব্যবহারও করে ফেলত।”তিনি আরও দাবি করেন, “কিন্তু ইরানের সঙ্গে আমার চুক্তিটি ঠিক এর উল্টো—পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে এক দুর্ভেদ্য প্রাচীর। প্রকৃতপক্ষে, তারা আর পারমাণবিক অস্ত্র চায় না। তারা কোনোভাবেই এই অস্ত্র সংগ্রহ করতে পারবে না।”

সূত্র: আল জাজিরা।

/বিএসএস