• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ এএম


ভাড়া নিয়ে তর্ক, বাড়ি মালিকের লাথিতে প্রাণ গেল ভাড়াটিয়ার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৬:২৫ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দোভাষী বাজার এলাকায় ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে বাড়ির মালিকের লাথিতে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। নিহত আবুল কাশেম (৫৫) পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানিয়েছেন, শুক্রবার (২২ মে) রাতে আবুল কাশেমের সঙ্গে বাড়ির মালিক সুমনের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তর্ক বাড়তে থাকলে সুমন ক্ষিপ্ত হয়ে আবুল কাশেমকে লাথি মারেন বলে জানিয়েছে পুলিশ। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত স্থানীয় চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।