• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম


প্রাণ বাঁচাতে দৌড়িয়েও ইসরায়েলি ড্রোন থেকে রক্ষা পেলো না লেবানিস শিশু ফাতিমা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৯:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় আবারও প্রাণ গেল এক শিশুর। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ড্রোন হামলায় প্রথমে নিহত হন মেয়েটির বাবা। প্রথম হামলার সময় তার ১২ বছর বয়সী মেয়ে ফাতিমা প্রাণে বেঁচে গেলেও শেষ পর্যন্ত রক্ষা পায়নি সেও।

 আতঙ্কিত অবস্থায় শিশুটি নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করে। ঠিক সেই সময় আকাশে থাকা আরেকটি ড্রোন তাকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। চরম মানবিক সঙ্কট দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা। ইসরায়েলি ড্রোনগুলি যেভাবে টার্গেট করে বেসামরিক সাধারণ মানুষদের হত্যা করছে, তা সত্যিই উদ্বেগজনক। এমনকি শিশুরা পর্যন্ত তাদের টার্গেটের হত্যার শিকার হত্যার শিকার হচ্ছে। এটা নিশ্চিতভাবেই যুদ্ধাপরাধ ও মানবাধিকারের ভয়ঙ্কর লঙ্ঘন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যুদ্ধের বলি কেন নিরীহ শিশুরাও হবে?