• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ এএম


আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও কোষাধ্যক্ষের সম্পদ জব্দের নির্দেশ

The Pulse BD online news desk
আপডেট টাইম: ১ এপ্রিল ২০২৬ ৩:১৩ পিএম

আর্জেন্টিনার কর্তৃপক্ষ দেশের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সভাপতি ক্লাউদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর বিরুদ্ধে মামলা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাদের সম্পদ জব্দের আদেশও জারি করা হয়েছে।

বেইন স্পোর্টস জানায়, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কর সংক্রান্ত অনিয়ম ও সামাজিক নিরাপত্তা তহবিল আত্মসাতের সঙ্গে জড়িত থাকার।

বিচারক দিয়েগো আমারান্তে রায়ে উল্লেখ করেছেন, ৩৫০ মিলিয়ন পেসো জব্দের নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি এএফএ-কে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে এই অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য।