• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম


২০২৬ বিশ্বকাপে নতুন নিয়ম, মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ১:৪৮ পিএম

ফুটবলের আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে কঠোর অবস্থান নিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো। নতুন নিয়ম অনুযায়ী মাঠে শৃঙ্খলা ও রেফারির সিদ্ধান্তকে আরও গুরুত্ব দিতে কড়া শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে।নতুন প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে, প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে কথা বলা বা ইঙ্গিতপূর্ণ আচরণ করলে সংশ্লিষ্ট ফুটবলারকে লাল কার্ড দেখানো হতে পারে। এছাড়া রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনো খেলোয়াড় যদি মাঠ ছেড়ে চলে যান, তাকেও সরাসরি লাল কার্ড দেখানো হবে।কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের এক বিশেষ সভায় ফিফা প্রস্তাবিত এই দুটি নিয়ম অনুমোদন পায় বলে জানা গেছে।মূলত সাম্প্রতিক সময়ে ম্যাচ চলাকালে উত্তেজনা ও অশৃঙ্খল আচরণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৮ জানুয়ারি আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কো ও সেনেগালের ম্যাচে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর বিষয়টি আরও গুরুত্ব পায়।বিশ্লেষকদের মতে, নতুন এই নিয়ম ফুটবলে শৃঙ্খলা ফেরাতে সাহায্য করবে, তবে খেলোয়াড়দের স্বাভাবিক আবেগ প্রকাশের স্বাধীনতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হতে পারে।