• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম


যুক্তরাষ্ট্রে ভিসা পাননি ওয়ারফেজের ইব্রাহিম আহমেদ কমল; ফিলিস্তিনের পক্ষে অবস্থানই কী এর কারণ?

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৩০ মার্চ ২০২৬ ৪:৪৫ পিএম

দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ এর প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করায় যুক্তরাষ্ট্রে ভিসা পাননি বলে অভিযোগ করেছেন।

কমল সম্প্রতি ফেসবুক পেজে লিখেছেন, ২০২৪ সালে ব্যান্ডের ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’-এর সময় তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছিল মার্কিন দূতাবাস। তিনি মনে করেন, তার ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানবিক অবস্থানকে ঘিরেই এই সমস্যা হয়েছে। চলতি বছরের গ্রীষ্মেও যুক্তরাষ্ট্রে ওয়ারফেজের একটি সফর রয়েছে, কিন্তু ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা অব্যাহত।

তবে কমল স্পষ্ট করেছেন, “যে দেশে যাওয়ার জন্য নিজের আদর্শ ও মানবিক অবস্থান বিসর্জন দিতে হবে, সেই দেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই।”

তিনি ব্যক্তিগত স্মৃতির কথাও উল্লেখ করেছেন—নব্বই দশকে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় ১৯৯৭ সালে সড়ক দুর্ঘটনায় তার ছোট ভাই হারানোর শোকে ১৯৯৮ সালে স্থায়ীভাবে দেশে ফিরে এসেছেন। কমল লিখেছেন, “আমি যে আমেরিকা দেখেছি, ওই আমেরিকা আর নেই। আমার কাছে আমেরিকা পড়াশোনা করার একটি জায়গা ছাড়া নতুন কিছুই নয়।”