• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২১ পিএম


জামায়াতের আমির যে ধরনের আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন, তা শুনে মানুষ হাসি-তামাশা করছেঃ রাশেদ খাঁন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ অক্টোবর ২০২৬ ৬:৪২ পিএম

জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, যারা সরকারকে সহযোগিতা করবে না, তারা কীভাবে জনগণকে সহযোগিতা করবে? জামায়াতের আমিরের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাঁর আউল-ফাউল কথাবার্তা শুনে মানুষ হাসি-তামাশা করছে। জামায়াতের আমির একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তাঁর বক্তব্যে এখনো ছাত্রলীগের সেই ধাঁচ দেখা যাচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারি পূজামন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।

এ সময় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। দলটির উদ্দেশে তিনি বলেন, যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, তাদের সঙ্গে জোট করে বাংলাদেশ গঠন করা যাবে না।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তা বারবার প্রমাণিত হয়েছে। ঐতিহাসিকভাবেও এ সম্প্রীতির প্রমাণ রয়েছে। এই সম্প্রীতি রক্ষা করতে তাঁদের কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।

/এসএন