• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২১ পিএম


‘সে নাস্তিক ছিল, তাই গণপিটুনি দিই; হত্যার উদ্দেশ্য ছিল না’: আমিনী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ অক্টোবর ২০২৬ ১১:১৩ এএম

‘সে নাস্তিক ছিল, তাই গণপিটুনি দিই; হত্যার উদ্দেশ্য ছিল না’: আমিনী

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফজলুল হক আমিনী বলেছেন, আইনের দৃষ্টিতে তিনি অপরাধী হলেও এ ঘটনায় অনুতপ্ত নন। তাঁর দাবি, শামীমকে পিটিয়ে হত্যার উদ্দেশ্য তাঁদের ছিল না; ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে।আমিনী বলেন, ‘নাস্তিকেরা যেভাবে মোবাইল করে থ্রেট দিয়েছে, তাতে নিশ্চিত হয়েছি সে নাস্তিক ছিল।’ তবে পিটিয়ে হত্যার উদ্দেশ্য ছিল না দাবি করে তিনি বলেন, ‘যে কাজটি করছি, সেটি আল্লাহ পাক ফয়সালা করবেন।’রোববার (১৮ অক্টোবর) বেলা ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তারের পর এসআরবি আমিনীকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বিকেল ৪টার দিকে তাঁকে আদালতে পাঠায় পুলিশ।প্রধান অভিযুক্ত আমিনী আরও দাবি করেন, শামীম যে ওইভাবে নাস্তিক ছিলেন, সে বিষয়ে তাঁদের আগে ধারণা ছিল না। বিভিন্ন দেশ থেকে কথিত নাস্তিকদের ফোন করে হুমকি দেওয়ার বিষয়টি তাঁদের সন্দেহকে নিশ্চিত করেছে বলে তিনি দাবি করেন।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ফজলুল হক আমিনী পিটিয়ে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলেও জানিয়েছেন।ওসি আরও বলেন, অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা বলায় তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে পুলিশ।এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে দেবহাটার ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে দুই দফায় গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফজলুল হক আমিনী নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

/বিএসএস