• ঢাকা
  • রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ এএম


পূ’জামণ্ডপ থেকে ফেরার পথে বাসের ধা’ক্কায় প্রা’ণ গেল ১৪ বছরের কিশোরীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ অক্টোবর ২০২৬ ৮:৩৫ এএম

ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় সেতু রায় (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সদর উপজেলার ২৯ মাইল বাজার এলাকায় ‘গোল্ডেন লাইন পরিবহন’ নামের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় ভবানী এলাকার জিতেন রায়ের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার সময় সেতু হেঁটে সড়ক পার হচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় কিশোরীটি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে রংপুরে নেওয়ার পথেই সেতুর মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী এশিয়া পোস্টকে জানান, বাসের ধাক্কায় সেতু নামের এক কিশোরী গুরুতর আহত হয়েছিল। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এসএন