• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ এএম


‘পুরো দেশই হবে যন্তর মন্তর’, বিজেপি সরকারকে প্রকাশ রাজের হুঁ/শি/য়ারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ৯:৪৫ এএম

ভারতের দিল্লিতে বিক্ষোভস্থল যন্তর মন্তরে নিষেধাজ্ঞা এবং দুই বিক্ষোভকারীর গ্রেপ্তারের ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন অভিনেতা প্রকাশ রাজ। বিক্ষোভের স্থান পরিবর্তন করে মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বুধবার (১৪ অক্টোবর) প্রকাশ রাজ বলেন, বিক্ষোভের স্থান পরিবর্তন করা যেতে পারে, বিক্ষোভ বন্ধ করার চেষ্টা করা যেতে পারে; কিন্তু দেশের মানুষের কণ্ঠস্বর থামানো সম্ভব নয়। তাঁর ভাষায়, ‘আপনারা বিক্ষোভের স্থান পরিবর্তন করতে পারেন, বিক্ষোভ থামাতে পারেন, কিন্তু এই দেশের মানুষের কণ্ঠস্বর থামাতে পারবেন না। পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে।’গত ১০ অক্টোবর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করা হয়। দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ভোটারদের অধিকার খর্ব করার অভিযোগ এবং এ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই কর্মসূচি পালন করা হয়।যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা এবং দুই বিক্ষোভকারীর গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ রাজের এই বক্তব্য সামনে আসে। বিক্ষোভের স্থান সীমিত করা হলেও মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর থামানো যাবে না—এমন বার্তাই দিয়েছেন অভিনেতা।

/বিএসএস