• ঢাকা
  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪২ পিএম


বরিশালে ১১০০ খুদে শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল মক্তব

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ অক্টোবর ২০২৬ ৭:১৭ পিএম

বরিশালে ১১০০ খুদে শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল মক্তববরিশাল নগরীতে এক ছাদের নিচে জড়ো হয়ে পবিত্র কোরআন হাতে পেয়েছে ১১০০ খুদে শিক্ষার্থী। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি নিয়মিত মক্তবে কোরআন শিখতে আসা এসব শিশুর হাতে কোরআন তুলে দেওয়া হয় এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে।শনিবার (১০ অক্টোবর) সকালে বরিশাল নগরীর পশালপুরে দলিল উদ্দিন বালিকা বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড। এতে বরিশাল সদর এলাকার ৬০টি মক্তবের শিক্ষার্থীরা অংশ নেয়।অংশগ্রহণকারী শিশুরা সাধারণ স্কুলে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন ভোরে মক্তবে গিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করে। নিজস্ব কোরআন হাতে পেয়ে তাদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আক্তার বলে, ‘আমি এখন নিজে নিজে কোরআন পড়তে পারি। নিজের কোরআন পেয়ে অনেক ভালো লাগছে।’চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান বলে, ‘প্রতিদিন ভোরে মক্তবে এসে পড়ি। বড় হয়ে পুরো কোরআন শিখতে চাই।’অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্কুলের পড়াশোনার পাশাপাশি সন্তান কোরআন শিখছে, এটি তাঁদের জন্য বড় প্রাপ্তি। শৈশব থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা পেলে শিশুরা সঠিক পথে বেড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, এ ধরনের চর্চা কোমলমতি শিশুদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক বখতিয়ার হোসাইন সরদার বলেন, শনিবার সকালে বরিশাল সদর ও আশপাশের এলাকার ৬০টি মক্তবের ১১০০ শিক্ষার্থীকে পবিত্র কোরআন কারিমের সবক প্রদান করা হয়েছে।তিনি আরও বলেন, শিশুকাল থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঠিক ভিত্তি গড়ে তুলতে পারলে জীবনের শুরুতেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ উদ্যোগ আগামী প্রজন্মকে মাদকের ছোবল ও সামাজিক অবক্ষয় থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।বোর্ড সূত্রে জানা গেছে, খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালনায় ‘সুবাহী মক্তব’ কার্যক্রম দেশের ৩৬টি জেলায় বিস্তৃত। এসব জেলায় প্রায় ছয় হাজার মক্তব চালু রয়েছে। ১৯৯৬ সাল থেকে পর্যায়ক্রমে প্রতিবছর লাখ লাখ শিশু এসব মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করছে। চলতি বছর এসব মক্তবে পড়াশোনা করছে প্রায় ২ লাখ ৩০ হাজার শিক্ষার্থী।বোর্ডের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিয়মিত পরীক্ষায় ৪৫ হাজার শিক্ষার্থী আম্মাপারা পরীক্ষায় অংশ নেয়। অক্টোবর মাসজুড়ে সারা দেশে একযোগে কোরআন সবক অনুষ্ঠান চলছে। বরিশালের এই আয়োজনও সেই ধারাবাহিক কর্মসূচির অংশ।

/বিএসএস