• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত, কে হাসবে বিজয়ীর হাসি, মোদি না মমতা?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ এপ্রিল ২০২৬ ১০:৩১ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে ব্যাপক সাড়া মিলেছে। ১৬টি জেলার ১৫২টি আসনে অনুষ্ঠিত এই ভোটে ৯১ শতাংশের বেশি ভোট পড়েছে, যা একটি রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শুরু থেকেই উত্তেজনা ছিল। ভোটের দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান এবং কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারও করেন।

ভোট চলাকালে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ ও অভিযোগ উঠে আসে। মালদায় ভোটযন্ত্র নিয়ে সমস্যা ঘিরে বিক্ষোভ হয়, আর ডোমকলে তৃণমূল কংগ্রেস ও সিপিআই (এম) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মুর্শিদাবাদের কিছু এলাকা উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এদিকে, নির্বাচনে রেকর্ড ভোট তাদের পক্ষেই যাবে বলে আশা প্রকাশ করেছেন মমতা ব্যানার্জী।