• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম


ময়মনসিংহে বাসের চা’পায় অটোরিকশার ৭ আরোহী নিহ’ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ অক্টোবর ২০২৬ ৪:০০ পিএম

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। একই সঙ্গে বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ সাত আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

/এসএন