• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম


চু’রির অ’পবাদে বাবাকে মা’রধর, কান্নায় ভে’ঙে ছোট্ট তুবা ‘আমার বাবা ভালো বাবা’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:০২ পিএম

বরিশালের উজিরপুরের বামরাইলে চুরির অপবাদে বাবাকে বেঁধে মারধরের ঘটনায় এখনো কান্না থামছে না ছোট্ট তুবা বিনতে অরণির। বাবাকে হারানোর ভয় এবং বাবার প্রতি গভীর ভালোবাসা—তার প্রতিটি কথাতেই যেন তা স্পষ্ট হয়ে উঠছে।

চতুর্থ শ্রেণির এই শিশুটি কাঁদতে কাঁদতে বলছে, ‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’

বাবার সঙ্গে যেন আর কোনো অন্যায় না হয় এবং তিনি যেন সুস্থ ও ভালো হয়ে ফিরে আসেন—এই প্রার্থনা নিয়েই সোমবার দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তুবার বাবা অনিক সরদারকে চুরির অপবাদ দিয়ে বেঁধে রেখে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

পরে আহত অনিককে বেঁধে রাখা অবস্থায় তার ছোট্ট মেয়ে তুবা তাকে চা ও রুটি খাওয়াচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ব্যাপকভাবে আলোচনায় আসে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর হয়। পাশাপাশি তুবা ও তার পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রশাসন।

তুবা বামরাইলের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বাবার প্রতি তার অটুট ভালোবাসা এবং চোখের পানি এখন অনেকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

/এসএন