• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম


জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা সমাবেশের ডাক জামায়াতের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ এপ্রিল ২০২৬ ১০:২৪ পিএম

রাজধানী ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ এপ্রিল) দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টায় ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ শীর্ষক এ আয়োজন শুরু হবে।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এর আগে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট।