অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তারের সাত বছর পর শিশুকন্যাসহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন নুসরাত হত্যা মামলার আসামি কামরুন নাহার মনি।২০১৯ সালের ১৬ এপ্রিল ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় পিবিআই কামরুন নাহার মনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কারাগারে থাকা অবস্থায়ই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। এরপর মায়ের বিচারপ্রক্রিয়া চলাকালে শিশুটিও প্রায় সাত বছর মায়ের সঙ্গে কারাগারে ছিল।চলতি বছরের আগস্টে নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না থাকায় কামরুন নাহার মনি-সহ ১০ আসামিকে খালাস দেওয়া হয়।হাইকোর্টের ওই আদেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে শিশুকন্যাসহ মুক্তি পান কামরুন নাহার মনি।
/বিএসএস