১৫-৪০ মিনিটে লাগেজ না দিলে জরিমানা করবে সিভিল এভিয়েশনহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফ্লাইট অবতরণের পর ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে যাত্রীদের লাগেজ সরবরাহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জরিমানা করার ক্ষমতা থাকবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন)।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাপানি কনসোর্টিয়াম ও সুমিতমোকেও জানানো হয়েছে।তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে তৃতীয় টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে স্ক্যানার, কাস্টমস ও ইমিগ্রেশনসহ বিভিন্ন কার্যক্রমের সমন্বয় করা হচ্ছে।মিল্লাত আরও বলেন, টার্মিনালটি সীমিত পরিসরে চালুর পর ধাপে ধাপে এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে। আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আশা করা হচ্ছে।এ ছাড়া ১৬ ডিসেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ও চুক্তির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি।
/বিএসএস