• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম


ভারতকে হুমকি দিল পাকিস্তানের সাবেক মন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ আগস্ট ২০২৬ ১২:৪৩ এএম

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের প্রশংসা করে নিজেকে তাঁর ‘গুলাম’ বা দাস হিসেবে দাবি করেছেন। একই অনুষ্ঠানে ভারতকে লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্যের পাশাপাশি হুমকিও দিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শেখ রশিদকে লস্কর-ই-তৈয়বার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির সঙ্গে একই মঞ্চে দেখা যায়। তাঁদের মধ্যে ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ কমান্ডার ও পাকিস্তান মার্কাজি মুসলিম লীগের সভাপতি খালিদ মাসুদ সান্ধু এবং সংগঠনটির আরেক সদস্য কারি মুহাম্মদ ইয়াকুব শেখ।অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শেখ রশিদ বলেন, ‘আমি হাফিজ সাহেবের গুলাম।’ তিনি আরও দাবি করেন, তাঁর মোবাইলে হাফিজ সাঈদের ফোন নম্বর পাওয়া যাওয়ার কারণে তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছিল।এরপর ভারতকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেন পাকিস্তানের সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, ভারত যদি পাকিস্তানের দিকে ‘তাকায়ও’, তাহলে আল্লাহ দেশটিকে ধ্বংস করে দেবেন।শেখ রশিদ আরও বলেন, ‘ভারতে কোনো পাখি ডাকবে না, কোনো মন্দিরে ঘণ্টা বাজবে না।’ ভারতের মাটিতে পাকিস্তানবিরোধী কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি।একই বক্তব্যে শেখ রশিদ বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে আছি, হাফিজ সাঈদের সঙ্গে আছি।’ তাঁর এমন বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।সমালোচকদের মতে, লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে একজন সাবেক মন্ত্রীর এমন বক্তব্য পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।কে এই শেখ রশিদশেখ রশিদ আহমেদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও নেতা। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক রয়েছে।সন্ত্রাসবাদ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে এর আগেও আলোচনায় এসেছেন শেখ রশিদ। ২০২২ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি দাবি করেছিলেন, ২০০৮ সালের মুম্বাই হামলার অন্যতম হামলাকারী আজমল কাসাবের ফারিদকোটের ঠিকানা ভারতকে জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন বিরোধীদের ভারতপন্থী হিসেবে তুলে ধরার পাশাপাশি ইমরান খানের ওই দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা হিসেবেই শেখ রশিদ এমন মন্তব্য করেছিলেন। সে সময় ইমরান খান অভিযোগ করছিলেন, বিদেশি শক্তি তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর ষড়যন্ত্র করছে।সন্ত্রাসবাদ নিয়ে ফের প্রশ্নের মুখে পাকিস্তানদীর্ঘদিন ধরে পাকিস্তান তাদের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। এসব সংগঠনকে বিভিন্ন সময়ে ‘অরাষ্ট্রীয় শক্তি’ হিসেবে বর্ণনা করেছে ইসলামাবাদ।তবে শেখ রশিদের সাম্প্রতিক বক্তব্য এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর প্রকাশ্য উপস্থিতি পাকিস্তানের সেই অবস্থানকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে।বিশেষ করে হাফিজ সাঈদের প্রতি প্রকাশ্য সমর্থন এবং ভারতের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

/বিএসএস