জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমি আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাকে তো হামলা করা হয়, তারা জাস্টিফিকেশন দিয়েছে আমি কথা বলি এজন্য। আমি আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।’
/এসএন