• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম


ইসরাইলি হামলার নিন্দা পাকিস্তান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ১১:০৯ এএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাত্তি। আলোচনায় উভয় নেতা সংযম, সংলাপ এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।

ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা গাজায় ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা জানান এবং পশ্চিম তীরে সামরিক অভিযান, অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সংঘাত এবং দখলদারিত্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

ইসহাক দার ও বদর আবদেল্লাত্তি গাজায় জিম্মি সংকটের দ্রুত অবসানের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। একই সঙ্গে সব পক্ষকে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন মেনে চলার আহ্বান জানান।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মধ্যপ্রাচ্যে সংঘাত ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়ছে।

সূত্র: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

/এএসএফ