• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৩৪ এএম


বউয়ের শাড়ী পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রিন্স মামুন!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৫:০০ পিএম

কোটি টাকা যৌতুক দাবি ও স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা কনটেন্ট নির্মাতা আবদুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত, এবার আত্মহত্যার চেষ্টা সংক্রান্ত মামলাতেও গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের নির্দেশের পর প্রিন্স মামুনকে কারাগারেই রাখা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী পলাশ চন্দ্র রায়।

মামলার নথি অনুযায়ী, গত ২৩ জুলাই গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে আসেন প্রিন্স মামুন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় আত্মহত্যার চেষ্টা সংক্রান্ত মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে ওই মামলায়ও গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

/এএসএফ