• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পিএম


হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ৮:০০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে, আর বাকি দুইজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে দেশে ১২৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯২ জনে।

এছাড়া, ১৫ মার্চ থেকে সন্দেহভাজন হামে মোট ১৭৪ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬৭ জনে।