• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ এএম


ককরোচ জনতা পার্টির সমর্থনে দিল্লির যন্তর মন্তরে বলিউড কুইন হুমা কুরেশি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ১:১১ পিএম

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে অংশ নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতি সমর্থন জানিয়েছেন। তার উপস্থিতিকে ঘিরে আন্দোলনস্থলে সাধারণ মানুষের আগ্রহ ও ভিড় আরও বেড়ে যায়।জানা গেছে, শিক্ষা সংস্কার, পরীক্ষায় অনিয়ম এবং বিভিন্ন রাজনৈতিক দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের অংশ হিসেবে যন্তর মন্তরে সমাবেশের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন হুমা কুরেশি। তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানান।হুমা কুরেশির উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্দোলনের আয়োজকরা তার অংশগ্রহণকে তাদের দাবির প্রতি জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেন।এদিকে দিল্লিতে চলমান আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তাপ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন এবং আন্দোলনের কর্মসূচিও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

/বিএসএস