• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম


আর্জেন্টিনার জয় উদযাপন করতে অতিরিক্ত জর্দা দিয়ে পান খেয়ে স্ট্রোক করে মারা গেলেন ভ্যানচালক!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুলাই ২০২৬ ১১:২৭ এএম

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয় উদযাপন করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক ছিলেন। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ম্যাচে একপর্যায়ে মিসর ২-০ গোলে এগিয়ে গেলে মন খারাপ করে বাড়ি ফিরে যান রসুল উদ্দীন। পরে আর্জেন্টিনা সমতায় ফিরলে তিনি আবার খেলা দেখার স্থানে ফিরে এসে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।

একপর্যায়ে তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। এরপর অতিরিক্ত উত্তেজনা ও শারীরিক অসুস্থতা অনুভব করলে স্থানীয়রা দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, রসুল উদ্দীন আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: স্থানীয় সূত্র

/এএসএফ