দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ FIFA World Cup 2026-এ জায়গা নিশ্চিত করেছে Iraq। আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে Boliviaকে ২-১ গোলে হারিয়ে বিশ্বমঞ্চে ফেরার আনন্দে ভাসছে ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’।
মেক্সিকোর মন্তেরেইতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই আলী আল-হামাদির হেডে এগিয়ে যায় ইরাক। প্রথমার্ধের শেষদিকে ময়েসেস পানিয়াগুয়ার গোলে সমতায় ফেরে বলিভিয়া।
বিরতির পর ৫৩ মিনিটে আয়মেন হুসেইনের নিখুঁত ফিনিশিং ইরাককে আবার লিড এনে দেয়। এরপর বলিভিয়ার একাধিক আক্রমণ সামলে রক্ষণে দৃঢ়তা দেখিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইরাক।
ম্যাচ শেষে কোচ Graham Arnold ও দলের খেলোয়াড়রা উদযাপনে মেতে ওঠেন। এই জয়ের মধ্য দিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে ইরাক।
এই ফলাফলের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের অংশগ্রহণকারী ৪৮টি দলও চূড়ান্ত হয়ে গেল।