মাত্র সাত মাস বয়সী শিশুকে বুকে বেঁধেই প্রতিদিন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন এক বাবা। বিভিন্ন সূত্রে জানা গেছে, শিশুটি খুব অল্প বয়সেই মাকে হারিয়েছে। এরপর থেকে সন্তানের লালন-পালন ও সংসারের পুরো দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন তিনি।জীবিকার তাগিদে প্রতিদিন রাস্তায় নামতে হলেও সন্তানকে একা রেখে যাওয়ার সুযোগ নেই।
তাই শিশুটিকে বুকে আগলে নিয়েই তিনি অটোরিকশা চালান। প্রতিটি দিন তাঁর কাছে নতুন এক সংগ্রাম, আর প্রতিটি যাত্রার পেছনে রয়েছে সন্তানের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার অদম্য চেষ্টা।প্রতিকূল বাস্তবতার মাঝেও তিনি হার মানেননি। একজন বাবার নিঃশব্দ ভালোবাসা, দায়িত্ববোধ এবং ত্যাগের অনন্য উদাহরণ হয়ে উঠেছে তাঁর এই সংগ্রামী জীবন।
/বিএসএস