• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৬:৪৪ এএম


আগস্টের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় যাবে বাংলাদেশের নতুন কর্মী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ২:৪৮ পিএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় যেতে শুরু করবেন।কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের ব্রিফ করেন মাহদী আমিন। তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।তিনি বলেন, সরকারি সংস্থা বোয়েসেলের (বিএমইটি/বোয়েসেল) মাধ্যমে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে।মাহদী আমিন আরও বলেন, শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে সরকার বদ্ধপরিকর। সাধারণ কর্মীরা যাতে কম খরচে, নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পান, সে লক্ষ্যেই সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

/বিএসএস