• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম


শেরেবাংলা নগরে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতের শিকার দুই পুলিশ সদস্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ৮:৩৫ এএম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযানে জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত প্রায় ১টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি ছিনতাইয়ের ঘটনার পর সন্দেহভাজন ছিনতাইকারীরা অটোরিকশাযোগে এলাকা ত্যাগ করার চেষ্টা করে। খবর পেয়ে টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া শুরু করেন।

ধাওয়ার একপর্যায়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হামলার ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এএসএফ