২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তদন্ত কার্যক্রম প্রায় শেষের দিকে পৌঁছেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, শুধু ঢাকাতেই ওই ঘটনায় ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।রবিবার (৩ মে) এ তথ্য জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত রিপোর্ট আগামী ৭ জুনের মধ্যে দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে।এর আগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় দুই মাস বৃদ্ধি করেন।শাপলা চত্বরের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দায়ের করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। পাশাপাশি হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়।
/বিএসএস