• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৫ এএম


আবারও ৬ মাস সময়! ১২৫ তম বারের মত পেছালো সাগর-রুনি মামলার তদন্ত !

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ১:৪২ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে গঠিত টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট।
রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও এ এফ সাইফুল করিম-এর বেঞ্চ এ আদেশ দেন। এর আগে দুই দফায় সময় পেলেও তদন্ত শেষ করতে পারেনি টাস্কফোর্স।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য-উপাত্তের ঘাটতির কারণে তদন্তে বিলম্ব হচ্ছে।
এর আগে আদালতের নির্দেশে পুলিশের তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রধানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। দীর্ঘ ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো রহস্য উদ্ঘাটন হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত ইতোমধ্যে ১২৫ বার পিছিয়েছে।
এই বহুল আলোচিত মামলায় বারবার সময় বাড়ানো হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় নতুন করে প্রশ্ন উঠছে তদন্তের কার্যকারিতা নিয়ে।