• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম


সম্পর্কের টানাপোড়েন মিটাতে ইরানকে চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ এপ্রিল ২০২৬ ১১:৩৫ পিএম

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জাহাজ চলাচল সীমিত করলেও শুরুতে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য তা চালু রেখেছিল। বিষয়টি নিশ্চিত করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাঘচি।

তবে পরবর্তীতে বাংলাদেশের পক্ষ থেকে ইরানের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানানো হলে পরিস্থিতি পাল্টে যায়। এর পর ইরান বাংলাদেশের জন্যও হরমুজ প্রণালির ট্রানজিট বন্ধ করে দেয়।

ফলে বাংলাদেশের তেলবাহী জাহাজ ও পণ্যবাহী জাহাজগুলো সৌদি আরবের বন্দরে দীর্ঘ সময় ধরে আটকা পড়ে থাকে। একাধিকবার অনুরোধ জানানো হলেও ইরান থেকে অনুমতি মেলেনি।

এই পরিস্থিতিতে সম্পর্ক স্বাভাবিক করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ইরানের যুদ্ধাহতদের জন্য চিকিৎসা সামগ্রী পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। শিগগিরই বাংলাদেশের একটি সামরিক কার্গো বিমান এসব সহায়তা নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা দেবে।

এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদি-কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।