• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম


রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ২:১৩ পিএম

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর থেকেই মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে তদন্তও চলছে।

এ ছাড়া ফেরদৌসী আহমেদ মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগের কথা উঠে এসেছে। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের কারণে বিভিন্ন সময়ে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল।

/এসএন