• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৬ এএম


মহাসড়কে স্লিপার বাস চালানোয় নিষে’ধাজ্ঞা দিলো হাইকোর্ট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৫:০৭ পিএম

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানিতে আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে একটি আবেদন করেছিল। তিনি আদালতকে জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০-এ ধারায় গাড়ির টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, কেউ নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করলে সেটি ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ। এটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারবে না।

আদালতের আদেশের বিষয়ে আইনজীবী বলেন, ‘আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো পারমিশন নাই। হাইকোর্টও পারমিশন দেয়নি।’

/এসএন