• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম


দ্বিতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা, ঢাকার বিভিন্ন সড়কে অবরোধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৭:০৪ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৫ জুলাই) তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন।

সম্ভাব্য কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার দিনের কার্যক্রম শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর এবং সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থান থেকে তারা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হন।

অন্যদিকে, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯টি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকার কয়েকটি নির্ধারিত স্থানে সমবেত হওয়ার পর সেখান থেকেই ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করা হবে। এ লক্ষ্যে তারা উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ এবং সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নেন।

শিক্ষার্থীদের এই লংমার্চকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

/এসএন