যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে বৈঠকে আলোচিত নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রাথমিক তথ্যে জানানো হয়নি।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। অধিবেশনের সাইডলাইনে তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।
/বিএসএস