পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের স্কুলগুলোতে চালু করা হলো নতুন নিয়ম। সরকারি নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ক্লাস শুরুর আগে সব বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে গাওয়া হবে ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’।
পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, আগের নির্দেশনা বাতিল করে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। রাজ্যের শিক্ষা দপ্তরের অধীন সব সরকারি বিদ্যালয়ে প্রাতঃকালীন সমাবেশ বা স্কুল অ্যাসেম্বলিতে ‘বন্দে মাতরম’ পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে।সকালে এক ঘোষণায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী সোমবার থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।
খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হবে বলে জানান তিনি।বিধানসভা চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, তিনি নবান্নে গিয়ে নিজেই এ সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করবেন।রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
/বিএসএস