• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম


এবার ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত ফিলিপাইনে!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুন ২০২৬ ৭:৩৪ পিএম

ফিলিপিন্সের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং এটি ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

অন্যদিকে, ফিলিপিন্সের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬।

ফিভোলকসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর উপকেন্দ্র ছিল দাভাও অক্সিডেন্টাল প্রদেশের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে এবং ১২ কিলোমিটার পশ্চিমে।

শক্তিশালী এ ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করেছে ফিভোলকস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির সম্ভাব্য চিত্র মূল্যায়নে কাজ করছে।

সূত্র: গালফ নিউজ, জিএফজেড, ফিভোলকস

/এএসএফ