• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ এএম


আজান দিয়ে মুসল্লিদের নামাজে ডেকেছেন ৪৫ বছর, বিদায়বেলায় পেলেন ২ লাখ টাকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ অক্টোবর ২০২৬ ৬:২৪ এএম

৪৫ বছর আজান দিয়ে বিদায়, মতি হুজুরকে ২ লাখ টাকা উপহার মুসল্লিদেরদীর্ঘ ৪৫ বছর ধরে তাঁর সুমধুর কণ্ঠের আজানে মুখর হয়েছে মসজিদ প্রাঙ্গণ। সেই পরিচিত সুর শুনেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে মসজিদে ছুটে এসেছেন এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি। দীর্ঘ সাড়ে চার দশক ধরে নিষ্ঠার সঙ্গে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহাসিক সাতৈর শাহী জামে মসজিদের প্রবীণ মুয়াজ্জিন মোহাম্মদ মতিউর রহমান, যিনি সবার কাছে ‘মতি হুজুর’ নামে পরিচিত।দীর্ঘ কর্মজীবনের ইতি টানার মুহূর্তে এই শ্রদ্ধেয় মুয়াজ্জিনের প্রতি ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে নগদ ২ লাখ টাকা এবং সম্মাননা পোশাক।শুক্রবার বিকেলে ঐতিহাসিক সাতৈর শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে মতি হুজুরের হাতে এসব উপহার ও সম্মাননা তুলে দেন মসজিদ কমিটির সদস্য এবং স্থানীয় মুসল্লিরা।দীর্ঘ ৪৫ বছর ধরে মসজিদে আজান দেওয়ার মাধ্যমে ধর্মপ্রাণ মানুষকে নামাজের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কণ্ঠের আজান এলাকার মানুষের কাছে হয়ে উঠেছিল পরিচিত ও আবেগের এক অনুষঙ্গ। বছরের পর বছর ধরে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি অর্জন করেছেন স্থানীয় মুসল্লিদের ভালোবাসা ও শ্রদ্ধা।দীর্ঘদিনের সেই ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিদান হিসেবেই তাঁর অবসর উপলক্ষে আয়োজন করা হয় এই বিদায় সংবর্ধনার। নগদ অর্থ ও সম্মাননা পোশাক তুলে দেওয়ার মধ্য দিয়ে মতি হুজুরের দীর্ঘ কর্মজীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।এই সংবর্ধনার মধ্য দিয়ে ঐতিহাসিক সাতৈর শাহী জামে মসজিদে মতি হুজুরের সাড়ে চার দশকের কর্মময় জীবনের একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

/বিএসএস