রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সেখানে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
বৃহস্পতিবার রাত ১টা ৫৫ মিনিটে সাংবাদিকদের জন্য খোলা এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। অন্য দুটি অবিস্ফোরিত থেকে যায়।
পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।
/এসএন