• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম


বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত আবদুল্লাহ

দ্য পালস বিডি
আপডেট টাইম: ৮ এপ্রিল ২০২৬ ৮:২০ পিএম

হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত এডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে মন্তব্য করেছেন।

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ-এর জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ উত্থাপনের প্রস্তাবের বিরোধিতা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে দখল করা হয়েছে, তাতে এটি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই; বরং ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, ক্রিকেট বোর্ডসহ দেশের বিভিন্ন ক্লাবে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা প্রভাব বিস্তার করেছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার তদন্তের পর সেই বোর্ড ভেঙে দিয়েছে এবং তামিম ইকবাল-এর নেতৃত্বে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

তবে স্বরাষ্টমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরবর্তীতে তার বক্তব্যে এ ধরনের কোন কিছু নাকচ করে বলেন, “মায়ের দোয়া বাবার দোয়া কমিটি বলে কোন কিছু হয়নি।”