• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পিএম


আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস করার হুমকি ট্রাম্পের!

আলজাজিরা
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:০৬ পিএম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে সেটি ঘটার সম্ভাবনা প্রবল।

তবে একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানে একটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনও ঘটছে। তার দাবি, সেখানে এখন ‘সম্পূর্ণ এবং আমূল শাসন পরিবর্তন’ হয়েছে এবং আগের তুলনায় কম কট্টরপন্থী নেতারা প্রভাবশালী হয়ে উঠছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই পরিবর্তনের ফলে ‘বিপ্লবী ও চমৎকার’ কিছু ঘটার সম্ভাবনাও রয়েছে।

তিনি বিশ্বের দীর্ঘ ইতিহাসে বর্তমান সময়কে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের ভাষায়, গত ৪৭ বছরের ‘চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর রাজনীতি’র অবসান ঘটতে পারে।

পোস্টের শেষ দিকে তিনি ইরানের জনগণের মঙ্গল কামনা করে লেখেন, “God Bless the Great People of Iran।”

ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।