• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম


ট্রাম্পের মৃত্যু হলে কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট?

আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:১০ পিএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জুনে তার বয়স ৮০ বছরে পৌঁছাবে।

এ অবস্থায় প্রেসিডেন্ট দায়িত্বে থাকা অবস্থায় তার মৃত্যু হলে কে ক্ষমতায় আসবেন— এমন প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে।

ব্রিটিশ সংবাদমাধ্যম The Mirror-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্ট মারা গেলে ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে ভাইস প্রেসিডেন্টের হাতে চলে যায়। এ ক্ষেত্রে নতুন নির্বাচন, ভোট বা কোনো বিলম্বের প্রয়োজন হয় না।

সে অনুযায়ী, ট্রাম্প দায়িত্বে থাকা অবস্থায় মারা গেলে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং ট্রাম্পের মেয়াদের অবশিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ঘটনা এর আগে আটবার ঘটেছে। এর মধ্যে চারজন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং চারজন স্বাভাবিক কারণে মারা গেছেন।

সর্বশেষ ১৯৬৩ সালে দায়িত্বে থাকা অবস্থায় জন এফ কেনেডি আততায়ীর গুলিতে নিহত হন। এরপর ভাইস প্রেসিডেন্ট লিন্ডন জনসন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

বর্তমানে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সামরিক পরিস্থিতির কারণে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হচ্ছে।